বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সব কর্মকাণ্ডের জন্য: ধর্ম উপদেষ্টা

আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সব কর্মকাণ্ডের জন্য: ধর্ম উপদেষ্টা

আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সব কর্মকাণ্ডের জন্য: ধর্ম উপদেষ্টা
আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সব কর্মকাণ্ডের জন্য: ধর্ম উপদেষ্টা

অনুসন্ধান ২৪ >> ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পৃথিবীর সকল কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে তার সুফল যেমন পাওয়া যাবে তেমনি বিন্দু পরিমাণ খারাপ কাজ করলেও তার প্রতিফল ভোগ করতে হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এই পৃথিবীতে দুদক, গোয়েন্দা সংস্থা কিংবা বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা থেকে বাঁচতে পারলেও পরকালে নিষ্কৃতি পাওয়া কোনো উপায় নেই।

ড. খালিদ বলেন, মহানবী (সা.) দুনিয়াতে এসে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করেছেন। তাঁর আগমনের পূর্বে মানুষের অধিকার বলতে কিছু ছিলো না। মহানবী (সা.) প্রথম ঘোষণা করেন, আরবের ওপর অনারবের কিংবা অনারবের ওপর আরবের, সাদার ওপর কালোর কিংবা কালোর ওপর সাদার বিশেষ কোন মর্যাদা নেই; পৃথিবীর সব মানুষ সমান।

তিনি আরো বলেন, এদেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপধারণ করেছে। টেবিলে টেবিলে ঘুষ না দিলে ফাইল নড়ে না। লালফিতার দৌরাত্ম্য একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক দেশ গঠনে বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতার একটু স্বাদ পেলেই লুটপাট করা, বিদেশে অর্থ পাচার করা ও বিদেশে বাড়ি করার মতো মানসিকতা আমাদের পেয়ে বসেছে।
এই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে চাই।

ধর্মকে ব্যবহার করে দুর্নীতি করাকে প্রহসন হিসেবে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা লম্বা দাড়ি রাখি, আবার ঘুষ খাই এবং ঘুষের টাকায় হজ-উমরাহ পালন করে থাকি। এই সংস্কৃতি আমাদেরকে পরিহার করতে হবে।

হাদীসের উদ্ধৃতি দিয়ে উপদেষ্টা বলেন, অবৈধ পথে উপার্জনের টাকায় হজ-উমরাহ পালন করা হলে সেটা আল্লাহ কবুল করবেন না।
এমনকি অবৈধ আয়ে গঠিত শরীরও বেহেশতে প্রবেশ করবে না। তিনি সকলকে হালাল পথে উপার্জনের অনুরোধ জানান।

হাদীস উদ্ধৃত করে ধর্ম উপদেষ্টা বলেন, মুসলিম রাষ্ট্রে যদি কোন মুসলমান কোন অমুসলিম নাগরিকের ওপর অত্যাচার কিংবা জুলুম করে তবে কিয়ামতের দিন মহানবী (সা.) সেই মুসলিমের বিপক্ষে দাঁড়াবেন। এজন্য আমরা যদি সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি দেশ গড়তে চাই তাহলে নবী (সা.) এর আদর্শ মেনে চলা ছাড়া অন্য কোন বিকল্প নেই।

ড. খালিদ আরো বলেন, আমরা যে রাষ্ট্রীয় কাজ করছি এটাও ইবাদত। ঘুষ নিলে ও দুর্নীতি করলে সেই ইবাদত থেকে বঞ্চিত হতে হয়। তিনি মহানবী(সা.) আদর্শকে লালন করার পাশাপাশি অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান।

ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এ দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নয়েব আলী মন্ডল, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯