রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় ৫ ট্রলারডুবিতে ৪৯ জেলে উদ্ধার

ভোলায় ৫ ট্রলারডুবিতে ৪৯ জেলে উদ্ধার

ভোলায় ৫ ট্রলারডুবিতে ৪৯ জেলে উদ্ধার
ভোলায় ৫ ট্রলারডুবিতে ৪৯ জেলে উদ্ধার

অনুসন্ধান ২৪ >> নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার বঙ্গোপসাগর মোহনায় ৫টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ ট্রলারের ৪৯ জেলেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব ট্রলারডুবির ঘটনা ঘটে। ১৪ সেপ্টেম্বর বিকেলে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চত করেছেন।

শুক্রবার দুপুরের পর থেকে হঠাৎ করে বৈরী আবহাওয়া দেখা দিলে তারা ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করে। এ সময় সাগর মোহনায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। ডুবে যাওয়ার ৩ ঘণ্টার মধ্যে নিখোঁজ হওয়া ৭ মাঝি-মাল্লাসহ ৪৯ জনকে উদ্ধার করতে সক্ষম হন অদূরে থাকা ট্রলারের মাঝিরা।

ডুবে যাওয়া ৫টি ট্রলারের মধ্যে ৪টি নোয়াখালীর নিঝুম দ্বীপ সংলগ্ন খরচির চর এলাকার বঙ্গোপসাগর মোহনায় এবং অপর ১টি ট্রলার ঢালচর এলাকার বঙ্গোপসাগর মোহনায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ওই ৫টি ট্রলারে ৪৯ জন মাঝি-মাল্লা ছিল। তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নোয়াখালীর নিঝুম দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ৪টি ট্রলারের ৩৯ জেলে ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। ঢালচর এলাকায় ডুবে যাওয়া ১০ জেলে চরফ্যাশন উপজেলার ঢালচর ও চরমানিকা এলাকার বলে জানা যায়।

নোয়াখালীর নিঝুম দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের উৎপল মাঝি, স্বপন মাঝি, বাকের মাঝি ও ঢালচরের বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের আকতার মাঝি জানান, তারা বঙ্গোপসাগরে মাছ শিকার করছিল।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বৈরী আবহাওয়া কারণে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার ৫টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন আর নিখোঁজ কেউ নেই।

আমরা ক্ষতিগ্রস্ত জেলেদের তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা করব। একই কথা জানিয়েছেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯