সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ৮ কেজি গাঁজাসহ ফারুক আটক

বরিশালে ৮ কেজি গাঁজাসহ ফারুক আটক

বরিশালে ৮ কেজি গাঁজাসহ ফারুক আটক
বরিশালে ৮ কেজি গাঁজাসহ ফারুক আটক

অনুসন্ধান ২৪ >> বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আট কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। নগরীর প্রবেশদ্বার রহমতপুর বাসস্ট্যান্ড থেকে বৃহস্পতিবার সংস্থাটির গোয়েন্দা ইউনিটের সহকারি পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে রাজধানী ঢাকা থেকে গাঁজার একটি বড় চালান বরিশালে নিয়ে আসা হচ্ছে। আগাম ওই খবরে রহমতপুরে অবস্থান নিয়ে নির্ধারিত বাসে তল্লাশী করলেও ফারুক নামের ওই ব্যক্তিকে ব্যাগ নিয়ে বসে থাকতে দেখা যায়। পরক্ষণে তাকে জিজ্ঞাসাবাদ এবং তার ব্যাগ তল্লাশী করে ৮ কেজির গাঁজার চালানটি পাওয়া গেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ফারুক ঢাকা জেলা লালবাগ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মৃত বাবুলের ছেলে।

গ্রেপ্তার ফারুক ইতিপূর্বে বিভিন্ন সময়ে মাদকের চালান নিয়ে বরিশালে এসেছেন এবং তা নিরাপদ গন্তব্যে পৌছে দিয়েছেন। কিন্তু এবার তার শেষরক্ষা হলো না।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯