সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ২০০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

বরিশালে ২০০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

বরিশালে ২০০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক
বরিশালে ২০০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

অনুসন্ধান ২৪ >> বরিশালে বসতঘরে অভিযান চালিয়ে ২শ’ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই তানজিল।

এসআই তানজিল জানান, বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে বুধবার দিবাগত মধ্যরাতে মোসা. ফাতেমা আক্তারের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক নারীর হেফাজত হতে ২শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

আটক মোসা. ফাতেমা আক্তার বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন রায়পাশা ইউনিয়নের দক্ষিণ কড়াপুর এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের স্ত্রী।

তবে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কেনাবেচার সাথে সম্পৃক্ত অপর দুজন পালিয়ে যায়। যার মধ্যে মোসা. ফাতেমা আক্তারের স্বামী মো. ফারুক হাওলাদার ওরফে মাহাবুব হোসেন এবং তাদের সহযোগী মো. নুরুজ্জামান খান ওরফে শাকিল খান ওরফে সেন্টু ব্যাপারী রয়েছে। এ ঘটনায় আটক ও পলাতক দ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেন।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯