রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নিপীড়িত সাংবাদিকদের জার্নালিস্টস ফর জাস্টিস তালিকা করবে

নিপীড়িত সাংবাদিকদের জার্নালিস্টস ফর জাস্টিস তালিকা করবে

নিপীড়িত সাংবাদিকদের জার্নালিস্টস ফর জাস্টিস তালিকা করবে
নিপীড়িত সাংবাদিকদের জার্নালিস্টস ফর জাস্টিস তালিকা করবে

অনুসন্ধান ২৪ >> বিগত ১৫ বছরে নিপীড়িত সাংবাদিকদের তালিকা করবে বলে জানিয়েছে পেশাগত অধিকার সংগঠন ‘জার্নালিস্টস ফর জাস্টিস (জে ফর জে)’।
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর দিনে এই ঘোষণা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে এসব কথা বলেন সংগঠনটির আহ্বায়ক কাজী জেসিন।

সংবাদ সম্মেলনে কাজী জেসিন বলেন, বিগত প্রায় দুই দশক ধরে বাংলাদেশে অসংখ্য সাংবাদিক ও সংবাদকর্মী নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের জেরে তাদের ওপর নেমে আসা নিপীড়ন থেকে রক্ষা পেতে অনেক সাংবাদিককে দেশান্তরীত হতে হয়েছে। বিদেশে বসে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার কারণে সাংবাদিক তাসনীম খলিল, জুলকারনাইন সায়ের, কনক সরওয়ারসহ আরও অনেকের পরিবারের সদস্যরা দেশে আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন ক্যাডারদের নির্যাতনের শিকার হয়েছেন।

কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই নিপড়ীত সাংবাদিকদের প্রকৃত সংখ্যা আমরা কেউ জানি না। আবার শুধু সাংবাদিকরা নিজেরাই নন, তাদের পরিবারের সদস্যদের পর্যন্ত মামলা, হামলা এবং হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তারা যাতে যথাযথ বিচার এবং ক্ষতিপূরণ পান তা নিশ্চিত করার লক্ষ্যেই এই সংগঠনের আত্মপ্রকাশ।

একইসাথে আমরা বর্তমান সরকার এবং ভবিষ্যতে যেকোনো সরকারের সময় যাতে করে পেশাগত কাজের কারণে সাংবাদিকরা নিপীড়নের শিকার না হন এবং হয়ে থাকলে তারা যেন যথাযথ বিচার পান সেজন্য কাজ করে যাবো।

চাকরিচ্যুত সাংবাদিকদের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে আমরা সোচ্চার থাকবো এবং সরকারসহ অন্যান্য অংশীজনের সাথে কথা বলে নিপীড়িত সাংবাদিকরা যাতে যথাযথ বিচার পান তা নিশ্চিত করে আমরা নিরলসভাবে কাজ করব।

সংগঠনের সদস্য জাহেদ চৌধুরী বলেন, বিগত বছরগুলোতে সাংবাদিকদের হয়রানির ঘটনাগুলো এই ফোরামের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরা হবে।

সংগঠনের আরেক সদস্য অলিউল্লাহ নোমান বলেন, ছাত্রদের ত্যাগের কল্যাণে আমরা আজ স্বাধীনভাবে কথা বলছি। তাদের ত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং ব্যর্থ হতে না দিতে চাইলে আমাদের সর্বত্র সুবিচার প্রতিষ্ঠায় সচেষ্ট হতে হবে।

আগের সরকার আইনের তোয়াক্বা না করে বলপূর্বক বহু মিডিয়া হাউজ বন্ধ করেছে। ভবিষ্যতে কোনো মিডিয়াকে কেউ যাতে বন্ধ না করতে পারে সেজন্য আমাদের সক্রিয় হতে হবে। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ‘জে ফর জে’ যুগ্ম আহ্বায়ক আলফাজ আনাম এবং সংগঠনটির সদস্য মারুফ মল্লিক।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯