সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিএম কলেজের সমন্বয়ক বহিষ্কার

বিএম কলেজের সমন্বয়ক বহিষ্কার

বিএম কলেজের সমন্বয়ক বহিষ্কার
বিএম কলেজের সমন্বয়ক বহিষ্কার

অনুসন্ধান ২৪ >> গাঁজা সেবনের দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিনকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অশ্বিনী কুমার ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান। শাহাবুদ্দিন অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও অশ্বিনী কুমার ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫নং কক্ষে থাকতেন।

শিক্ষার্থীদের অভিযোগে উল্লেখ করা হয়, ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫নং কক্ষে শাহাবুদ্দিন মিয়া নিয়মিত প্রকাশ্যে গাঁজা সেবন করেন। অন্য ছাত্ররা নিষেধ করলে তাদের সঙ্গে উগ্র আচরণ করেন। মাদকমুক্ত ছাত্রাবাসে শাহাবুদ্দিনকে স্থায়ীভাবে বহিষ্কারের আবেদন করা হয়।

জানা গেছে, শাহাবুদ্দিনের বিরুদ্ধে ছাত্রাবাসের অর্ধশতাধিক ছাত্র লিখিত অভিযোগ দিয়েছিলেন। এ ঘটনায় সোমবার তার ছাত্রাবাসের সিট বাতিল করা হয়।

ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান বলেন, গত ৭ সেপ্টেম্বর দেওয়া সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ছাত্রাবাসের ওই কক্ষে অভিযান চালানো হয়।

এ সময় শাহাবুদ্দিন মিয়ার অপরাধের বিষয়টি প্রমাণিত হয়। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে শাহাবুদ্দিন মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের অপর দুই সমন্বয়ক হাসান রাজু ও সাব্বির আহমেদ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯