শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> অতিউৎসাহী ও স্বার্থান্বেষী মহলের আইন নিজের হাতে তুলে নেওয়ার এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাওসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে সর্তকতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্বে ছাত্র জনতায় গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতন হলে দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। গণমত খান দমন করতে পড়িত সরকার নিন্ধুয় বল প্রয়োগ করলে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে।
উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানে আহ্বান জানিয়েছে এবং বিচার প্রক্রিয়া শুধু করেছে, টিকা সেই সময়ে কিছু অতিউৎসাহী এবং স্বার্থীদেরী মহল আইন নিদের হাতে তুলে নেওয়ার এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিযাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ, ভাংচুর, অগ্নিসংযোগ, বেনাইনি অল্লাশি, লুটপাট, গাঁদাবাজি, টেন্ডারবাজি, ঢালাওয়াবে মামলা গ্রহণে পুলিশের ওপর চাপ প্রয়োগ, আনানতে আসামিকে আক্রমণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
দীর্ঘদিনের দুঃশাসনে বহু মানুষ অপহরণ, খুম ও বিচার বহির্ভুত হ্যাকাণ্ডের মতো নানা নির্যাতনের শিকার হয়েছে। ফলে বিদায়ী সরকারের প্রতি জনমনে প্রচণ্ড কোড বিরাজমান। অন্তর্বর্তীকালীন সরকার এসব নিপীড়নের বিচার করতে বন্ধপরিকর।’
এ প্রসঙ্গে সরকার নতলতে আশ্বন করতে চায় যে, মামলা হওয়া মানেই খ্যাতত্র গ্রেপ্তার নয়। এ সকল মামলার ক্ষেত্রে সঠিকভাবে যাচাই-বাছাই করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
সরকারের পক্ষ থেকে করে জানিয়ে দেওয়া হয়েছে জননিরাপতা বিঘ্নকারী এসব কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকার সকল দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দল-মত নির্বিশেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তরে আনাতে হবে, কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান মেরার বা কোনো রকম সহিংস আচরণ করা যাবে না। সরকারের পক্ষ থেকে তল্লাশি ও মামলা গ্রহণে প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলা হবে এবং হয়রানিমূলক পদক্ষেপ দূর করার ব্যবস্থা নেয়া হবে।
আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতা সকলকে আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।
আরো পড়ুন