শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> পাথরঘাটার উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বরগুনার পাথরঘাটা উপজেলা পদ্মা সুইলজ শাখা ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আরো এক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সায়মুন আহমেদ, সাইফুল ইসলাম, মাসুম বিল্লাহ, হুমায়ুন কবির মুন্সি ও বিএনপির নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মাসুম বিল্লাহ পাথরঘাটা উপজেলা যুবদল নেতা।
যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন বরগুনা ০২ সাংসদীয় আসন, মাওলানা শামীম আহমেদ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওলামাদল ও যুগ্ন সাধারন সম্পাদক বরগুনা জেলা বিএনপি।
আয়োজনেই শুরুতেই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চান মাওলানা শামীম আহমেদ। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ১১০ বরগুনা ০২ সংসদীয় আসনে সকলের কাছে দোয়া প্রার্থী।
‘সেইসঙ্গে বিগত ফ্যাসিবাদী সরকারের উৎখাতে সম্প্রতি ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, সেসব শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার যাতে দ্রুত স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারে ও ন্যায় বিচার পায় তার জন্য মহান আল্লাহ্র কাছে আমরা দোয়া করি।
বিগত ফ্যাসিবাদী সরকারের উৎখাতে সম্প্রতি ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, সেসব শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার যাতে দ্রুত স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারে ও ন্যায় বিচার পায় তার জন্য মহান আল্লাহ্র কাছে আমরা দোয়া করি।
পাশাপাশি সম্প্রতি পূর্বাঞ্চলের বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। এই বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে রয়েছে। তারা বন্যাকবলিত এলাকাতে সাহায্য সুষ্ঠুভাবে পৌঁছে দেবার দায়িত্বও নিরলসভাবে পালন করে যাচ্ছে,’ বলেন তিনি।
মাওলানা শামীম আহমেদ আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদেরকে ভাল কাজের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করতে হবে। সবাই যদি আমরা একসাথে কাজ করি তাহলেই সম্ভব বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা।’
আরো পড়ুন