মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ভাষায় প্রকাশ করতে পারছেন না সিরিজ জয়ের অনুভূতি শান্ত

ভাষায় প্রকাশ করতে পারছেন না সিরিজ জয়ের অনুভূতি শান্ত

ভাষায় প্রকাশ করতে পারছেন না সিরিজ জয়ের অনুভূতি শান্ত
ভাষায় প্রকাশ করতে পারছেন না সিরিজ জয়ের অনুভূতি শান্ত

অনুসন্ধান ২৪ >> সিরিজ শুরুর আগেই নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, এবার পাকিস্তানে বিশেষ কিছু করতে চায় তারা। প্রথম টেস্টের ১০ উইকেটের জয়ে তা করে দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে কখনো জয় না পাওয়ার আক্ষেপ রাওয়ালপিন্ডিতে ফুরায় বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয় পাওয়ার পর শান্ত বলেছেন,‘জয়ের অর্থ অনেক কিছু।
কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সত্যি খুশি হয়েছি। আমরা এখানে জয় পেতে উন্মুখ ছিলাম। এভাবে জয় পাওয়াতে খুশি হয়েছি।
প্রত্যেকে নিজেদের কাজটা দারুণভাবে করেছে।’

ম্যাচ জিতেই ক্ষান্ত হননি শান্তরা আজ সিরিজ জিতেছেন।
পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়েছেন শান্ত-মুশফিকুর রহিমরা। কিন্তু ইতিহাস গড়া সিরিজ নিয়ে অনুভূতি জানাতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন শান্ত। পুরস্কার মঞ্চে গিয়ে বাংলাদেশের অধিনায়ক জানান, অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ-নাহিদ রানাদের প্রশংসা করে শান্ত বলেছেন,‘আমাদের পেসারদের দুর্দান্ত বোলিংয়ে আমি সত্যি অভিভূত। তাদের অবিশ্বাস্য বোলিংয়েই আমরা জয় পেয়েছি। প্রত্যেকে নিজেদের নিয়ে সৎ ছিল এবং জয়ের ব্যাপারে উন্মুখ ছিল।
আশা করি তারা এটা চালিয়ে যাবে।’
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯