মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাংলাদেশের নুর লটারিতে প্রায় ৫০ কোটি টাকা জিতলেন

বাংলাদেশের নুর লটারিতে প্রায় ৫০ কোটি টাকা জিতলেন

বাংলাদেশের নুর লটারিতে প্রায় ৫০ কোটি টাকা জিতলেন
বাংলাদেশের নুর লটারিতে প্রায় ৫০ কোটি টাকা জিতলেন

অনুসন্ধান ২৪ >> সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি প্রবাসী লটারিতে এক কোটি ৫০ লাখ দিরহাম জিতেছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৮ কোটি ৮০ লাখ টাকা। আল আইন শহরের বাসিন্দা নুর মিয়া শামসু মিয়া মঙ্গলবার অনুষ্ঠিত সর্বশেষ বিগ টিকিট আবুধাবি র‌্যাফল ড্রতে এ অর্থ জেতেন।

শামসুর বড় জয়ের পাশাপাশি আরো ১০ প্রতিযোগী লাইভ ড্রতে এক লাখ দিরহাম করে জিতেছেন। পাশাপাশি একজন তিন লাখ ২৫ হাজার দিরহাম মূল্যের একটি রেঞ্জ রোভার ভেলার জিতেছেন।

এদিন শামসুকে র‌্যাফল ড্রয়ের বিজয়ী হিসেবে ঘোষণার পর তাকে তার জীবন পরিবর্তনকারী সংবাদটি জানাতে ফোন করা হয়। উত্তেজনায় অভিভূত এই বিজয়ী তার আনন্দ প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছিলেন না।

এর আগে আগস্টে ১৫ লাখ দিরহামের প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার। এবারের ড্রতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
বাংলাদেশি প্রবাসী শামসু মিয়ার নাম ওঠে তার হাতেই।
সূত্র : খালিজ টাইমস
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯