শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না বাংলাদেশে

কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না বাংলাদেশে

কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না বাংলাদেশে
কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না বাংলাদেশে

অনুসন্ধান ২৪ >> অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। বাজেটের বিষয়ে একক সিদ্ধান্ত নেয়া যাবে না। অনেক পক্ষ থেকে প্রস্তাব আসছে সুতরাং বাজেট সংশোধন হবে।

আমাদের সরকারের বয়স বেশি না এটা সমাধানের চেষ্টা করছি। যারা বৈষম্যের শিকার হচ্ছে তাদের বিষয়টা আমাদের বিবেচনায় আছে।’
জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘জাতিসংঘের সহযোগী ৪১টি সংস্থা দেখা করেছে। আমাদের অর্থনৈতিক, সমতা ভিত্তিক উন্নয়নে তারা পাশে থাকবে। তাদের সাজেশন শুনলাম।

তবে কালো টাকা আর তৈরি করতে দেয়া হবে না।’
রবিবার (২৫ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বৈদেশিক ঋণ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বৈদেশিক ঋণ বেছে নেবো, ঋণোর বোঝা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আমাদের অনুদান দেয় এগুলো নেয়া হবে।

এক বছরের প্রকল্প পাঁচ বছর লাগে- এমন প্রকল্পে বৈদেশিক ঋণ নেয়া হবে না।’
ঢাকা শহরে আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যারা আন্দোলন করছেন তাদের ইগনোর করতে পারি না। যারা মাঠে আন্দোলন করছেন তাদের বেদনা আছে। এতোদিন কেউ বলতে সাহস করেনি।

সমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন করবো। রোহিঙ্গাদের প্রতি দৃষ্টি দিতে হবে নিজ ভূমে রোহিঙ্গাদের সেটেল করার জন্য।’
তিনি আরো বলেন, ‘আমন কিভাবে সংগ্রহ করা যায় এটা নিয়ে কাজ করছি। নারী হেলথ ও পুষ্টি নিয়ে কাজ করছি । ফ্লাড ড্যামেজ নিয়ে কাজ করবো।’
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯