রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
লাদাখে বাস খাদে পড়ে নিহত ৭

লাদাখে বাস খাদে পড়ে নিহত ৭

লাদাখে বাস খাদে পড়ে নিহত ৭
লাদাখে বাস খাদে পড়ে নিহত ৭

অনুসন্ধান ২৪ >>বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস। ভয়াবহ দুর্ঘটনা লাদাখে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে। সৌভাগ্যবশত ঘটনাস্থলের কাছেই টহল দিচ্ছিল সেনাবাহিনী। তাদের উদ্যোগে প্রাণ বাঁচে ২৭ জন যাত্রীর।

জানা গিয়েছে, একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে ফিরছিলেন স্কুলের কর্মীরা। পথে দুরবুকের কাছে মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলের কাছে থাকা সেনাবাহিনী খবর পেয়ে নামে উদ্ধারকাজে।

জানা গিয়েছে, আহতদের মধ্যে ২২ জন যাত্রীকে লেহর সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় স্থানীয়দের দাবি, দুরবুকের কাছে দুর্ঘটনার পর নিচ থেকে বাঁচার জন্য চিৎকার করছিলেন যাত্রীরা। সেই চিৎকার শুনে প্রথমে ছুটে যান স্থানীয়রা। তবে বাসটি অত্যন্ত নিচে পড়ে যাওয়ায় স্থানীয়দের তরফে কিছুই করা সম্ভব হয়নি।

২৭ জন যাত্রীকে উদ্ধার করেন সেনা জওয়ানরা। তাদের মধ্যে ছিল বেশ কয়েকজন শিশুও। তবে দুর্ঘটনার জেরে ৭ জন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে সেনা হাসপাতাল ও টাংস্টের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে সেনার হেলিকপ্টারও নামানো হয়।

এর পর তড়িঘড়ি খবর পাঠানো হয় সেনাকে। দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন তারা। স্থানীয়দের দাবি, সেনার তৎপরতায় এতগুলি মানুষকে বাঁচানো সম্ভব হল। নাহলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত।
আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯