রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
জাতিসংঘ মানবাধিকার তদন্ত দল ঢাকায়

জাতিসংঘ মানবাধিকার তদন্ত দল ঢাকায়

জাতিসংঘ মানবাধিকার তদন্ত দল ঢাকায়
জাতিসংঘ মানবাধিকার তদন্ত দল ঢাকায়

অনুসন্ধান ২৪ >> সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার আলোকে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে জাতিসংঘের একটি দল আট দিনের সফরে আজ ঢাকায় এসেছে।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় এক বিবৃতিতে জানায়,‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের একটি দল অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য অংশীজনদের সাথে প্রাথমিক আলোচনার জন্য ২২ আগস্ট থেকে ২৯ আগস্ট ঢাকা সফর করবে।’

এতে আরো বলা হয়, এ সফরের উদ্দেশ্য হলো মানবাধিকার উন্নয়নে সহায়তায় অগ্রাধিকার অনুধাবন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‘এটি গুরুত্বপূর্ণ যে, এই সফরটি তদন্ত নয় বরং এ সফলকালে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার আলোকে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের প্রক্রিয়া নিয়ে আলোচনার উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে।
এতে বলা হয়েছে, তদন্ত প্রক্রিয়ার বিশদ বিবরণ চূড়ান্ত হয়ে গেলে প্রকৃত ঘটনা অনুসন্ধানে তদন্ত পরিচালনা করার জন্য আগামী সপ্তাহগুলোতে একটি পৃথক অনুসন্ধানকারী দল পাঠানো হবে।

বিবৃতিতে বলা হয়েছে,জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশের জনগণকে বিশেষ করে তরুণদের সাথে সংহতি প্রকাশ করে তাদের প্রশংসা করেছেন ও সমর্থন জানিয়েছেন। কারণ তারা সকলের জন্য মানবাধিকারের অগ্রগতির দিকে কাজ করছে।

দলটি তথ্য সংগ্রহের জন্য তাদের সফরকালে বেশ কয়েকজন সরকারি উপদেষ্টা ও সুশীল সমাজের সদস্যদের সাথে দেখা করবে বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে একটি সাম্প্রতিক ফোন আলাপকালে এই পদক্ষেপের ঘোষণা দেন।

সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের দলকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় থেকে জানানো হয়েছে, সফরকালে জাতিসংঘের দলটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেবে না।
আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯