শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শেখ হাসিনা-কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

শেখ হাসিনা-কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

শেখ হাসিনা-কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
শেখ হাসিনা-কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

অনুসন্ধান ২৪ >> জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের কর্মীদের ছোড়া গুলিতে মেহেদী (২৫) নিহত হওয়ায় নির্দেশদাতা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে।

মঙ্গলবার জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের জয়পুরহাট বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোমিন ফকির।

আদালতের ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে জয়পুরহাট থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্ত্রী জেসমিন আক্তার শেখ হাসিনা-ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, জয়পুরহাটের সাবেক দুই এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন (হুইপ) সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডলসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন।

নিহত মেহেদীর বাড়ি সদর উপজেলার নতুনহাট শেখপাড়া মহল্লায় । তিনি পেশায় একজন অটোচালক।

মামলার বাদী জেসমিন আক্তার বলেন, ৫ আগস্ট আমার স্বামী মেহেদী বাড়িতে অটো রেখে ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে শহরে যায়। সেখানে আমার স্বামী মেহেদী গুলিবিদ্ধ হয়ে মারা যান। আমি এই হত্যার বিচার চাই। আর যেন কেউ স্বামী হারা না হয়।

নিহত মেহেদীর বোন সাবানা আক্তার বলেন, মেহেদীর হত্যার সুষ্ঠু বিচার চাই। আর যেন কোন বোনকে তার ভাইকে হারাতে না হয়।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯