শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগামীতে মেধার ভিত্তিতে দেশ পরিচালিত হবে: ড. মঈন খান

আগামীতে মেধার ভিত্তিতে দেশ পরিচালিত হবে: ড. মঈন খান

আগামীতে মেধার ভিত্তিতে দেশ পরিচালিত হবে: ড. মঈন খান
আগামীতে মেধার ভিত্তিতে দেশ পরিচালিত হবে: ড. মঈন খান

অনুসন্ধান ২৪ >> বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, কারো ইচ্ছায় নয়, আগামীতে দেশ পরিচালিত হবে মেধার ভিত্তিতে।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে নরসিংদীর চিনিশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুলশিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ সরকার দেশে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বন্দুকের গুলির চেয়ে ইন্টারনেটের গুলির শক্তি বেশি তা ছাত্র-জনতা দেখিয়ে দিয়েছে।’

ড. মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের যে গণতন্ত্রকে হত্যা করেছে তা পুনরুদ্ধার করা হবে। আগামীতে দেশ মেধার ভিত্তিতে পরিচালিত হবে। কারো ব্যক্তিইচ্ছায় পরিচালিত হবে না।’

দেশের মানুষকে অত্যন্ত সরল ও সাধারণ উল্লেখ করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দেশের মানুষ অর্থসম্পদ চায় না, তারা মুখে কথা বলতে চায়, মন খুলে কথা বলতে চায়, ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের মানুষকে ভোট দিতে চায়। কিন্তু আওয়ামী লীগ সেই অধিকার কেড়ে নিয়েছিল। যার কারণে দেশেরে মানুষ তাদের বিতারিত করেছে।’

কবর জিয়ারত শেষে তিনি নিহত তাহমিদের পরিবারকে সমবেদনা জানান এবং আর্থিক সহযোগিতা করেন।

এরপর তিনি কোটা আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের কলেজশিক্ষার্থী ইমন ও আমজাদ হোসেনের কবর জিয়ার করে তাদের পরিবারকেও আর্থিক সহযোগিতা করেন।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯