রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মার্কিন কংগ্রেসম্যান অন্তর্বর্তী সরকারকে যে আহ্বান জানালেন

মার্কিন কংগ্রেসম্যান অন্তর্বর্তী সরকারকে যে আহ্বান জানালেন

মার্কিন কংগ্রেসম্যান অন্তর্বর্তী সরকারকে যে আহ্বান জানালেন
মার্কিন কংগ্রেসম্যান অন্তর্বর্তী সরকারকে যে আহ্বান জানালেন

মার্কিন এক কংগ্রেসম্যান অন্তর্বর্তী সরকারকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রভাবশালী কংগ্রেসম্যান ড্যারেন সোটো এ আহ্বান জানান।

তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে বাংলাদেশের জনগণের পাশে আছি আমরা। জনগণকে ভোট দিতে দিন।

ড্যারেন সোটো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বিগত জাতীয় নির্বাচন স্বাধীন, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য চেয়ে সোটো একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন। এ সময় তিনি বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য তার সহকর্মীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

গত ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে একমত প্রকাশ করে এক্স হ্যান্ডলে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা।

এই মার্কিন কংগ্রেসম্যান তাদের স্টেট ডিপার্টমেন্টেকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছিলেন । এছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে ১১৫তম মার্কিন কংগ্রেসে উত্থাপিত বিলের পক্ষে ছয় কংগ্রেসম্যানের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীরা, বিশেষ করে ফ্লোরিডায় বসবাসরতরা, ড্যারেন সোটোকে বাংলাদেশের বন্ধু হিসেবে সমীহ করেন।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯