শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অভিনেত্রী নওশাবা ২১ দিন আয়নাঘরে ছিলেন?

অভিনেত্রী নওশাবা ২১ দিন আয়নাঘরে ছিলেন?

অভিনেত্রী নওশাবা ২১ দিন আয়নাঘরে ছিলেন?
অভিনেত্রী নওশাবা ২১ দিন আয়নাঘরে ছিলেন?

অনুসন্ধান ২৪ >> রাজধানী উত্তাল হয়েছিল নিরাপদ সড়কের দাবিতে। রাস্তায় নেমে এসেছিল স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকারবিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেপ্তার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।ঘটনাটা ২০১৮ সালের।

নওশাবা জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরতে। কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল ২০১৮ সালে, সে কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন।

সে সময় নওশাবার গ্রেপ্তার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল। নওশাবার আটকের ঘটনায় অনেকেই আলোচনা করেছিলেন। তবে আক্ষরিক অর্থে সেভাবে পাশে ছিলেন না কেউই।

কিন্তু তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, এমনকি মানসিক-শারীরিক অবস্থা কী হয়েছিল সে কথা কেউ জানে না।
কারণ এ নিয়ে পরে টুঁ শব্দটিও করেননি এই অভিনেত্রী।

কিন্তু এখন দিন বদলেছে।
ওই সময়ের ক্ষমতাবানরা এখন ক্ষমতাহীন। তাই অকপটে অনেক কথাই বলতে চাইছেন নওশাবা।

তিনি কথা বলেছেন তানভীর তারেকের শোতে। প্রচারের অপেক্ষায় থাকা সেই শোর একটি ছবি পোস্ট করে তানভীর তারেক লিখেছেন, ‘২০১৮-তে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে ২১ দিনের নির্যাতন! অতঃপর রিহ্যাবে ৬ মাস।
নিজের মেয়েকেই চিনতে পারতেন না! সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ৬ বছরে ২০ বারের ওপরে বাসা বদলেছেন। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে! নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেননি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন! কোনো আপস করেননি। অনেক রকম অফার এসেছে! মামলা করেছেন আগেই, যা এখনো চলমান। গল্পগুলো আসছে।’

শোটি দ্রুতই প্রচার করা হবে বলে জানিয়েছেন তানভীর তারেক। তখনই আসলে জানা যাবে বিস্তারিত।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯