শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুর্নবহালসহ চার দফা দাবিতে কোটাবিরোধী প্ল্যাটফর্ম ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর চলছে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচী।
বিকেল ৬ টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, রাত ৮ টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে তারা। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না তারা।আন্দোলন চলাকালে কোনো যানবাহন চলাচল করতেও দেওয়া হবে না। তবে জরুরি কাজে যেসব গাড়ি চলাচল করছে সেগুলোকে বিশেষ ছাড় দেওয়া হবে।
রবিবার (৭ জুলাই) দুপুর ২টা থেকে কর্মসূচীর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজের কোটাবিরোধী আন্দোলনকারীরা শাহবাগ মোড়, পরিবাগ মোড়, সায়েন্সল্যাব মোড়, নীলক্ষেত মোড়, মেয়র হানিফ ফ্লাইওভারের র্যাম্প অবরোধ করে রেখেছে।
সরেজমিনে দেখা যায়, বিকেল চারটা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি কাজে নিয়োজিত পরিবহনগুলোকে নিজ দায়িত্বে পারাপার করে দিচ্ছেন আন্দোলনকারীরা।
আরো পড়ুন