সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
২২ বছরের স্যাম কার্লিং যুক্তরাজ্যে এমপি

২২ বছরের স্যাম কার্লিং যুক্তরাজ্যে এমপি

২২ বছরের স্যাম কার্লিং যুক্তরাজ্যে এমপি
২২ বছরের স্যাম কার্লিং যুক্তরাজ্যে এমপি

অনুসন্ধান ২৪ >> লেবার পার্টির স্যাম কার্লিং যুক্তরাজ্যে সবচেয়ে কম বয়সী এমপি নির্বাাচিত হয়েছেন। খুব সামান্য পার্থক্যে এ নির্বাচনে জয় লাভ করেছেন ২২ বছর বয়সী এ রাজনীতিবিদ। পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সময় তিনি তার বয়স নিয়ে ভাবতে চান না বলে জানিয়েছেন। বিবিসি এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানিয়েছে।

স্যাম তার এ জয়কে ‘রাজনৈতিক ভূমিকম্প’ বলে উল্লেখ করেছেন। তার মতো অন্য তরুণরাও মানুষের পাশে দাঁড়াবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘তখন তারা নিজেদের পার্লামেন্ট ও স্থানীয় কাউন্সিলে প্রতিনিধিত্ব করতে দেখবে।
এটি উদাসীনতা মোকাবেলায় সহায়তা করবে।’

নর্থ ওয়েস্ট ক্যাম্ব্রিজশায়ার থেকে অল্প ব্যবধানে ভোটে জেতা স্যাম সম্ভবত হাউস অব কমনসের অনানুষ্ঠানিক খেতাব—‘বেবি অব দ্য হাউস’ পেতে পারেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এ ছাত্র কনজারভেটিভ পার্টির প্রবীণ এমপি শৈলেশ ভারাকে মাত্র ৩৯ ভোটে হারিয়ে আসনটি দখল করেছেন।

এর আগে ব্রিটিশ পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সদস্য অক্সফোর্ড গ্র্যাজুয়েট ও লেবার পার্টির সাবেক এমপি কিয়ার মাথার। তিনি ২০২৩ সালে সেলবি ও অ্যানস্টির উপনির্বাচনে জয় লাভ করেছিলেন।

কেমব্রিজের সাবেক কাউন্সিলর স্যাম কার্লিং জানান, তিনি নির্বাচনে দাঁড়ানোয় অনেকেই অবাক হয়েছে।
তবে অনেকেই ইতিবাচক ছিল।

স্যাম তার বয়সের নিয়ে ভাবতে চান না জানিয়ে বলেন, ‘আমি চাই আমরা তরুণরা যেন বয়স নিয়ে অদ্ভুত চিন্তা-ভাবনা থেকে বের হয়ে আসি। আমরা অন্যদের মতোই। আমি শুধু আমার কাজ চালিয়ে যেতে চাই।’

স্যাম কার্লিং ইংল্যান্ডের উত্তর-পূর্বের একটি অনুন্নত গ্রাম্য শহরে বেড়ে উঠেছেন।তার নির্বাচনী এলাকা পিটারবোর শহরে অবস্থিত।
আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯