শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বন্যায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

বন্যায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

বন্যায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
বন্যায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

অনুসন্ধান ২৪ >> চলতি বছরের বন্যায় প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
শনিবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব জানান প্রতিমন্ত্রী। দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ১৫ জেলা বন্যায় আক্রান্ত হয়েছে, যা পর্যায়ক্রমে বাড়ছে।

সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘সিলেট জেলা পুনর্বাসন উন্নয়ন প্রকল্প এরই মধ্যে দেওয়া হয়েছে। এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে। কাজ চলছে।’

প্রতিমন্ত্রী আরো জানান, অবস্থা দেখে মনে হচ্ছে এবার দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা আছে।
দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে, এক মাসের মধ্যে তিন দফা বন্যায় লণ্ডভণ্ড সিলেটের ১৩ উপজেলা। দুর্গতদের সহায়তার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের।

এদিকে, বন্যায় পুরো সুনামগঞ্জ জেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
প্রত্যন্ত অনেক এলাকায় সড়কে পায়ে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

ভুক্তভোগীরা বলছেন, দুই বছর আগে ভয়াবহ বন্যার ক্ষতই এখনো রয়েছে বেশিরভাগ সড়কে। এর মধ্যেই এবারের ৩ দফা বন্যায় পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯