রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৫ দিনের রিমান্ডে মেয়রপুত্র

৫ দিনের রিমান্ডে মেয়রপুত্র

অনুসন্ধান ২৪ >> ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার অভিযোগে গ্রেপ্তার কাজী রাজিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে মামলার শুনানি শেষে ঝিনাইদহের শৈলকুপা আমলি আদালত রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, শৈলকুপা থানায় হামলায় মদদ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার কাজী রাজিবের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
তবে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে থানায় হামলায় মদদ দেওয়ার অভিযোগে স্থানীয় পৌরসভার মেয়র কাজী আশরাফুল আযমের ছেলে কাজী রাজিবকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে গত ৯ জুন ঝিনাইদহের শৈলকুপা থানা ঘেরাও করে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা তার কয়েক শ অনুসারী। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। আধঘণ্টা ধরে চলা হামলা-পাল্টা হামলায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।
এ ঘটনায় মেয়রপুত্র কাজী রাজিবসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯