রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> মটোরযানে নিশিদ্ধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগ। গাড়িতে হাইড্রোলিক হর্ন মিললে খুলে ফেলা হচ্ছে। করা হচ্ছে জরিমানাও।
ডিএমপি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ জুন) ট্রাফিক-মতিঝিল বিভাগের তিন জোনে একযোগে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সকল ধরণের যানবাহনে হাইড্রোলিক হর্ণের ব্যবহার আইনত নিষিদ্ধ। মোটরযানে হুটার, হাইড্রোলিক হর্ন ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার করলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
তবে এ সময় কতগুলো গাড়ির হর্ন খোলা হয় বা জরিমানা করা হয় তা জানায়নি ডিএমপি।
গত ১৬ মে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সই করা পরিপত্রে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ বা উদ্ধারকাজে ব্যবহৃত মোটরযান অথবা রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান ছাড়া অন্য যে কোনো মোটরযানে বহুমুখী হর্ন অথবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন বা যন্ত্র সংযোজন বা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কিছু কিছু মোটরযানে হুটার, হাইড্রোলিক হর্ন ও অন্যান্য অননুমোদিত হর্ন সংযোজন করে ব্যবহার করার ফলে গণ-উদ্বেগের সৃষ্টি হচ্ছে, যা দণ্ডনীয় অপরাধ।