রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বেনজীর-মতিউরের কুশপুতুল দাহ:নতুনধারা বাংলাদেশ এনডিবি

বেনজীর-মতিউরের কুশপুতুল দাহ:নতুনধারা বাংলাদেশ এনডিবি

বেনজীর-মতিউরের কুশপুতুল দাহ:নতুনধারা বাংলাদেশ এনডিবি
বেনজীর-মতিউরের কুশপুতুল দাহ:নতুনধারা বাংলাদেশ এনডিবি

অনুসন্ধান ২৪ >>নতুনধারা বাংলাদেশ এনডিবি দুর্নীতিবাজদের শাস্তি দাবি করে সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং জাতীয় রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের কুশপুতুল পুড়িয়ে সমাবেশ করেছে । সমাবেশে দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবি করা হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার ( ২৮ জুন) সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

দুর্নীতিবাজদের তালিকায় আগামী ১ মাসের মধ্যে না করলে দুদক কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে মোমিন মেহেদী বলেন, বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দুর্নীতিবাজদের তালিকায় আগামী ১ মাসের মধ্যে না করলে দুদক কার্যালয় ঘেরাও কর্মসূচি করবে নতুনধারার নেতাকর্মীরা।

দুর্নীতিবাজ বেনজীর-মতিউরের কুশপুতুল পোড়ানোর পর সভাপতির বক্তব্যে এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, সারা দেশে সাপের দংশনের সংবাদ গণমাধ্যমে দেখছি। যে সাপ দংশন করছে সেই সাপের নাম রাসেল ভাইপার। সেই রাসেল ভাইপারের কামড়ে মানুষ মারা গেছে ছয়শ; আর সচিবালয়ের রাসেল ভাইপারদের কামড়ে সারা দেশের মানুষ আস্তে আস্তে ধ্বংস হচ্ছে অর্থনৈতিক-সামাজিক-শিক্ষা ও সাংস্কৃতিকভাবে।

সমাবেশ শেষে স্লোগান দিলে পুলিশের বাধার মুখে পরে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতারা। পুলিশি বাধার মুখে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য আফতাব মণ্ডল, আল আমিন বৈরাগী ও নিজাম উদ্দীন।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯