রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বগুড়ার ব্যাংক থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ৪

বগুড়ার ব্যাংক থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ৪

বগুড়ার ব্যাংক থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ৪
বগুড়ার ব্যাংক থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ৪

অনুসন্ধান ২৪ >> বগুড়ায় একটি বেসরকারি ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১০ লক্ষাধিক টাকা ও চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল।

আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার বলেন, গত পাঁচদিন ধরে বগুড়া এবং ঢাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া টাকার মধ্যে নগদ টাকা সর্বমোট ১০ লাখ ৮৫ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়। জাহিদুলের হেফাজত থেকে চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া সদর উপজেলার হুকমাপুর গ্রামের জাহিদুল ইসলাম (৩০), গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সিংড়িয়া গ্রামের বিমল রাজভড় (৩০), আদমদিঘী উপজেলার তালশন গ্রামের বিপ্লব সরকার মিথুন ওরফে মিঠু (২৮) ও সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের পাভেল (৩২)।

গত ১২ জুন দিবাগত রাতে বগুড়া শহরতলীর মাটিডালী এলাকায় বেসরকারি একটি ব্যাংকের উপশাখায় চুরির ঘটনা ঘটে।

পুলিশ সুপার বলেন, ১৩ জুন রাতে ওই ঘটনায় বগুড়া সদর থানায় চুরি মামলা দায়ের করা হয়। এরপর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একাধিক দল আশপাশের সিসিটিভি ফুটেজ ছাড়াও তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িতদেরকে সনাক্ত করে। এরপর ১৯ জুন থেকে তাদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, ব্যাংকে চুরির মুল পরিকল্পনাকারী জাহিদুল ইসলামকে ঢাকার দক্ষিণখান থেকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, একমাস আগে ব্যাংকের ওই উপশাখায় চুরির পরিকল্পনা করে। এরপর বিভিন্ন সময় জাহিদুল ব্যাংকের ভেতরে ও বাইরে পর্যবেক্ষণ করে। ঘটনার রাতে পাঁচজনের একটি দল চুরির উদ্দেশ্য মাটিডালী এলাকায় অবস্থান নেয়। রাত ২টার দিকে তিনজন ব্যাংক ভবনটির তিন দিকে পাহারায় থাকে। এরপর ভবনের পেছন দিক দিয়ে জাহিদুল ও বিমল রাজভর ভেতরে প্রবেশ করে এক ঘণ্টার মধ্যে চুরির কাজ শেষ করে।
ওই ব্যাংকে রাখা একটি আবর্জনার ব্যাগে টাকাগুলে ভরে নিয়ে তারা পালিয়ে যায়।

পুলিশ সুপার বলেন, ব্যাংকে চুরির সাথে পাঁচজন জড়িত ছিল। তারমধ্যে চারজন গ্রেপ্তার হয়েছে। অপর একজন এখনও পলাতক।

গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯