শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক চাপায়: বলি ২

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক চাপায়: বলি ২

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক চাপায়: বলি ২
ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক চাপায়: বলি ২

অনুসন্ধান ২৪ >> ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ জুন) সকালে গৌরনদীর বাটাজোর এলাকার বাইচখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, সোমবার সকালে আগরপুর থেকে মাছ ক্রয়ের জন্য প্রতিদিনের ন্যায় ব্যাটারিচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন বরুন ও আয়নাল।

নিহতরা হলেন- গৌরনদীর সাকোকাঠী গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) ও ভ্যান চালক বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা আয়নাল বেপারী (৬০)।

পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা নামক স্হানে পৌঁছলে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্হলেই মাছ ব্যবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী নিহত হয়। ওসি আরো জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯