মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী
যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

অনুসন্ধান ২৪ >> যুদ্ধকালীন ছয় সদস্যের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সন্ধ্যায় রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলি নেতা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

মন্ত্রিসভায় যারা ছিলেন তাদেরসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে নেতানিয়াহু যুদ্ধের বিষয়ে নিরাপত্তাবিষয়ক পরামর্শ চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এক সপ্তাহ আগে বেনি গ্যান্টজ ও গাডি আইজেনকোট এই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, জরুরিভিত্তিতে যে সরকার গঠন করা হয়েছিল তা এখন আর নেই। তাছাড়া যুদ্ধকালীন যে মন্ত্রিসভা গঠন করা হয়েছিল তাও এখন অপ্রাসঙ্গিক।

নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ পদত্যাগ করেছেন বলে জানা গেছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে গ্যান্টজ বলেছিলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। সে কারণে আমি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছি।

আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে বেনি গ্যান্টজ বলেছিলেন, এমন একটি নির্বাচন হওয়া উচিত যার মাধ্যমে এমন একটি সরকার আসবে, যারা জনগণের আস্থা অর্জন করবে। পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।
খবর আলজাজিরার।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯