রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাসপাতালের কর্মচারীদের বেতন-ভাতার ৪৬ লাখ টাকা উদ্ধার

হাসপাতালের কর্মচারীদের বেতন-ভাতার ৪৬ লাখ টাকা উদ্ধার

হাসপাতালের কর্মচারীদের বেতন-ভাতার ৪৬ লাখ টাকা উদ্ধার
হাসপাতালের কর্মচারীদের বেতন-ভাতার ৪৬ লাখ টাকা উদ্ধার

অনুসন্ধান ২৪ >> ব্যবসায়ীর কাছ থেকে চুরি হওয়া হাসপাতালের কর্মচারীদের বেতন-ভাতার টাকা উদ্ধার করেছে পুলিশ। চুরি হওয়া ৫২ লাখ টাকার মধ্যে মাটির নিচে পুঁতে রাখা ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ভুক্তভোগী সূত্রাপুর থানা এলাকার ব্যবসায়ী শওকত হোসেন সুমন। এ ঘটনায় শুক্রবার (১৪ জুন) রাতে সূত্রাপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি।

কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ। কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম জানান, গত ১২ জুন ব্যবসায়ী সুমন হাজিরা দেওয়ার উদ্দেশ্যে পুরান ঢাকার সিএমএম কোর্টে আসেন।
এ সময় তিনি তার হাসপাতালের কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার উদ্দেশ্যে নগদ ৫২ লাখ টাকা বহন করেন। ওই টাকা গাড়িতে রেখে জনসন রোডের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকালের নাস্তা করতে গেলে ড্রাইভার রুবেল সুযোগ বুঝে টাকা নিয়ে সটকে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরে ড্রাইভারকে না পেয়ে ব্যবসায়ী সুমন শুক্রবার (১৪ জুন) রাতে সূত্রাপুর থানায় অভিযোগ দায়ের করেন।

সহকারী পুলিশ কমিশনার বলেন, অভিযোগ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে কক্সবাজার থেকে ড্রাইভার রুবেলকে গ্রেপ্তার করে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা পলিথিন ব্যাগ এবং প্লাস্টিকের পাত্রের ভিতর থেকে নগদ ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে। বাকি টাকা উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মামলার বাদী সুমন বলেন, আমি পুলিশের সহযোগিতায় অত্যন্ত খুশি। আমি কখনোই ভাবিনি এতো দ্রুত আমার টাকা ফেরত পাবো। আমি আজীবন পুলিশের কাছে কৃতজ্ঞ থাকব।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯