শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রমাণ পাওয়া গেছে বেনজীরের বিরুদ্ধে মামলা করার মতো: দুদকের আইনজীবী

প্রমাণ পাওয়া গেছে বেনজীরের বিরুদ্ধে মামলা করার মতো: দুদকের আইনজীবী

প্রমাণ পাওয়া গেছে বেনজীরের বিরুদ্ধে মামলা করার মতো: দুদকের আইনজীবী
প্রমাণ পাওয়া গেছে বেনজীরের বিরুদ্ধে মামলা করার মতো: দুদকের আইনজীবী

অনুসন্ধান ২৪ >> এখন পর্যন্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের যা কিছু জব্দ হয়েছে তাতে অপরাধলব্ধ আয় এবং অপরাধলব্ধ সম্পদ পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) এ কথা জানান খুরশীদ আলম খান ।

তিনি বলেন, এর ভিত্তিতে মামলা করতে আইনগত অসুবিধা নেই। তবে মামলা কখন করা হবে সে সিদ্ধান্ত নেবে দুদক। পূর্ণাঙ্গ অনুসন্ধান রিপোর্ট না আসা পর্যন্ত দুদক অপেক্ষা করবে। অনুসন্ধান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে দুদক।

বেনজীরের ক্রোক করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে- নারায়গঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমি, উত্তরায় ৩ কাঠা জমি, বাড্ডায় দুটি অফিস স্পেস ও বান্দরবান জেলায় ২৫ একর জমি (লিজ)। এ ছাড়া ঢাকার আদাবরের বেনজীরপত্নী জিশান মির্জার নামে থাকা ৬টি ফ্ল্যাট।

এ আগে গতকাল তৃতীয় দফায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদ ও তার পরিবারের সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এছাড়াও প্রথম দুই দফায় গত ২৩ মে ও ২৬ মে দুই দফায় বেনজীর ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। এ ছাড়া ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯