সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পিরোজপুরে বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি,

পিরোজপুরে বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি,

পিরোজপুরে বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি,
পিরোজপুরে বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি,

অনুসন্ধান২৪>> প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলা পিরোজপুরে সব নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। রোববার (২৬ মে) দুপুরে জোয়ারে নদীর পানি বাড়ায় তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল ও লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।

ঘূর্ণিঝড় সন্ধ্যায় আঘাত হানলে তখন নদীতে ভাটা থাকবে। এতে জলোচ্ছ্বাসের বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তবে ঘূর্ণিঝড় শুরুর আগেই দুপুরের অতি জোয়ারে জেলা সদর, ইন্দুরকানী, মঠবাড়িয়া, স্বরূপকাঠী ও কাউখালী উপজেলার নদী তীরবর্তী অসংখ্য গ্রাম প্লাবিত হয়েছে।

ইন্দুরকানী পত্তাশী এলাকার বাসিন্দা নাসরুল্লাহ কাফি বলেন, সন্ধ্যা ও কচা নদীর তীরবর্তী এলাকায় হাজারো পরিবারের বসবাস। দুপুরের জোয়ারে নদীর পানি উপচে লোকালয়ে তাদের ঘরবাড়িতে ঢুকে পড়েছে। বলেশ্বর নদের শ্রীরামকাঠী এলাকার সফিক বলেন, ‘বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাতাস বাড়ছে। পোলাপান নিয়ে কী যে করবো! আমাগো বেশি ভালো ঘর না। ঝড়ে কী হবে, জানি না।’

এরইমধ্যে জোয়ারের পানিতে জেলার ইন্দুরকানী, বড় মাছুমিয়া, মঠবাড়িয়াসহ নিম্মঞ্চল প্লাবিত হয়েছে। উঁচু এলাকাগুলোও তলিয়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, জেলার নদ-নদীর পানি সর্বোচ্চ তিন ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে পিরোজপুরের প্রধান নদ-নদীর পানি দুপুরে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সবচেয়ে বেশি পানি বেড়েছে সন্ধ্যা ও কচা নদে। নদে দুপুরে বিপৎসীমার তিন ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। বলেশ্বর ও ভৈরব নদে বিপৎসীমার দুই থেকে তিন ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯