শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিয়ের দিন নদীতে গোসলে গিয়ে যুবক নিখোঁজ

বিয়ের দিন নদীতে গোসলে গিয়ে যুবক নিখোঁজ

বিয়ের দিন নদীতে গোসলে গিয়ে যুবক নিখোঁজ
বিয়ের দিন নদীতে গোসলে গিয়ে যুবক নিখোঁজ

অনুসন্ধান২৪>> বিয়ের দিন গায়ে হলুদ শেষে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন মিরাজুল ইসলাম আরিফ (২৪) নামে এক যুবক। শুক্রবার (২৪ মে) বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার চতলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি/তদন্ত) তৌহিদুজ্জামান জানান, নিখোঁজ আরিফ দূরসম্পর্কের মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ি এলাকায় আসেন।শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের কন্যা নিপা আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরে বেলা ১২টার দিকে তার দুই ভাইসহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামেন। এ সময় স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকেন। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে নিখোঁজ হন বর আরিফ।

আরিফ গাজীপুর জেলার কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো: মিন্টু খানের ছেলে। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়িচালক।

উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরিদের টিম লিডার মো: নজরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বলেন, নতুন বিয়ে করা বর স্রোতের টানে ভেসে গিয়েছে। তার সন্ধানে ডুবুরিরা নদীতে তল্লাশী করছেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের সাথে পুলিশের একটি টিম কাজ করছে।’

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯