শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দিনে-দুপুরে মসজিদের তালা ভেঙ্গে দানবাক্স ও ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ মে) বাদ জোহর বুধন্তি ইউনিয়নের ইসলামপুর ঈদগাঁহ জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশেদুল হক জিন্টু বলেন, মসজিদের ব্যাটারি ও দানবাক্স চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।
মসজিদের মুসল্লী ইমরানুর রহমান নিপু ও মুয়াজ্জিন সাফুয়ান আহমেদ জানান, জোহরের নামাজের পর প্রতিদিনের মত আমরা দরজায় তালা দিয়ে চলে যাই। কিন্তু বারান্দা খোলা ছিল। পরে আছরের নামাজের সময় মুয়াজ্জিন আজান দিতে এসে গেটের তালা ভাঙ্গা দেখতে পায়। পরে ভিতরে প্রবেশ করে দেখতে পান আইপিএস এর দুটি ব্যাটারি ও দানবক্স চুরি হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম বলেন, এখনো অভিযোগ পাইনি। তবে পুলিশ পাঠানো হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।