মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ইরান সরকার প্রেসিডেন্ট রাইসিসহ পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু নিশ্চিত করল

ইরান সরকার প্রেসিডেন্ট রাইসিসহ পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু নিশ্চিত করল

ইরান সরকার প্রেসিডেন্ট রাইসিসহ পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু নিশ্চিত করল
ইরান সরকার প্রেসিডেন্ট রাইসিসহ পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু নিশ্চিত করল

অনুসন্ধান২৪>> হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান এবং তাদের সঙ্গে থাকা অন্য আরোহীরা মারা গেছেন বলে দেশটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এর আগে দেশটির সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে মৃত্যুর খবর প্রকাশ করে। তখনও ইরান সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

অপরদিকে ইরানের মন্ত্রিসভা একটি বিবৃতি জারি করে জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমে পূর্ব আজারবাইজান প্রদেশে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীরা ‘শহীদ’ হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি সোমবার সোশ্যাল মিডিয়া এবং রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে সর্বশেষ পরিস্থিতি নিশ্চিত করেছেন।

রোববার পূর্ব আজারবাইজানের উত্তর-পশ্চিম প্রদেশের ভারজাকান অঞ্চলে ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।’

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯