সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
এমপিদের মারামারি তাইওয়ানের পার্লামেন্টে দফায় দফায়,

এমপিদের মারামারি তাইওয়ানের পার্লামেন্টে দফায় দফায়,

এমপিদের মারামারি তাইওয়ানের পার্লামেন্টে দফায় দফায়,
এমপিদের মারামারি তাইওয়ানের পার্লামেন্টে দফায় দফায়,

অনুসন্ধান২৪>> তাইওয়ানের পার্লামেন্টে অধিবেশন চলাকালে মারামারি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন দেশটির সংসদ সদস্যরা। শুক্রবার একটি সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্ক শুরুর পর সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতেদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগেই পার্লামেন্ট কক্ষের বাইরে কয়েকজন আইনপ্রণেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শুরু হয় ধাক্কাধাক্কি। পরে তারা স্পিকারের আসনের চারপাশে উঠে আসেন।

একে-অপরের ওপর লাফিয়ে পড়েন, কিল-ঘুসি মারতে থাকেন। ধস্তাধস্তি এবং কিল ঘুষি ও চিৎকার শুরু হয় অধিবেশন কক্ষেই। স্পিকারের আসনের পাশেই এমন কাণ্ড দেখা যায়। খবর- রয়টার্স।

কেউ কেউ ধাক্কা দিয়ে সহকর্মীকে মেঝেতে ফেলে দেন। কেউ টেবিলের ওপর উঠে পড়েন। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে পরে বিকেলের দিকে আবারও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।

গত জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লাই চিং। কিন্তু তার ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আর পার্লামেন্টে প্রধান বিরোধীদল কুমিংতানের আসন সবচেয়ে বেশি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা সরকার গঠন করতে পারেনি। এ কারণেই সরকারের ওপর পার্লামেন্টের প্রভাব বাড়াতে কিছু সংস্কার প্রস্তাব দেয় বিরোধীরা। এ নিয়েই সংঘর্ষ বাঁধে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯