বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট ভাইরাল কিডনি বিক্রি নিয়ে

জবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট ভাইরাল কিডনি বিক্রি নিয়ে

জবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট ভাইরাল কিডনি বিক্রি নিয়ে
জবি শিক্ষার্থীর ফেসবুক পোস্ট ভাইরাল কিডনি বিক্রি নিয়ে

অনুসন্ধান২৪>> হৃদ্‌রোগে আক্রান্ত বাবার চিকিৎসার জন্য নিজের একটি কিডনি বিক্রি করতে চান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম ফতেহ আলী খান আকাশ, বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। বুধবার (১৪ মে) দিনগত রাতে এ শিক্ষার্থী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিডনি বিক্রি করার সাহায্য চেয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে ফতেহ আলী খান আকাশ বলেন, সকালে বাবাকে শেরেবাংলায় হৃদ্‌রোগ হাসপাতালে ভর্তি করাব। সেখানে বাবার ট্রিটমেন্ট শুরু হবে। বাবার শরীরে পেস-মেকার লাগানোর কথা বলছেন চিকিৎসকরা, কিন্তু এ মুহূর্তে পেস-মেকার লাগানোর মতো টাকা আমার কাছে নেই।

সেজন্যই কিডনি বিক্রি করার জন্য ফেসবুকে আমার পোস্ট দেওয়া। আমার কিডনি বিক্রি করে হলেও বাবার চিকিৎসা করাতে চাই। ক্যাম্পাস থেকে এখনও প্রশাসন যোগাযোগ করেনি তবে বিশ্ববিদ্যালয়ের বন্ধু, ছোটভাই সবাই কল দিচ্ছেন।

ওই পোস্টে ফতেহ আলী খান আকাশ লিখেন, ‘আব্বুর হার্টে ব্লক ধরা পড়েছে। অক্সিজেন মিটার ৩৫ শতাংশে নেমে এসেছে। জরুরি ভর্তি করাতে হবে। ডাক্তার বলছে পেস-মেকার লাগাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু এই মুহূর্তে পেস-মেকার লাগানোর মতো এত টাকা আমার কাছে নাই। তাই আমি আমার একটা কিডনি বিক্রি করে দিতে চাচ্ছি। ঢাকায় কোথায় কিডনি বিক্রি হয়? এক কিডনি নিয়ে বেঁচে থাকতে পারব, আব্বুকেও বাঁচাতে পারব। ’

আকাশের সঙ্গে যোগাযোগের ঠিকানা – 01799510783 ও 01603581638 প্রসঙ্গত, করোনাকালীন সময়ে হাসপাতালে গিয়ে করোনা আক্রান্ত রোগীদের গান শুনিয়ে জনপ্রিয়তা লাভ করেন ফতেহ আলী খান । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও গানের গলার জন্য জনপ্রিয় এ শিক্ষার্থী।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯