মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জাবি প্রশাসন আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তি দিতে

জাবি প্রশাসন আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তি দিতে

জাবি প্রশাসন আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তি দিতে
জাবি প্রশাসন আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তি দিতে

অনুসন্ধান২৪>> ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের উপ-প্রধান জিয়াদ এমএইচ হামাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জনসংযোগ পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জিয়াদ এমএইচ হামাদ এ আগ্রহের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের সহযোগিতা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামী শিক্ষাবর্ষে জাবিতে ফিলিস্তিনের শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ইচ্ছে ব্যক্ত করেন।

মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১২টায় তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ড. মহিউদ্দিন জানান, জাবি কর্তৃপক্ষ ফিলিস্তিনি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ দিতে আগ্রহী।

এ সময় জাবির জনসংযোগ অফিসের প্রশাসনিক অফিসার ফরহাদ রহমান সরকার, রিপোর্টার হাফিজুর রহমান, ফিলিস্তিন দূতাবাস অফিসের প্রধান প্রশাসনিক অফিসার আফিয়া ইবনাত উপস্থিত ছিলেন।

ড. মহিউদ্দিন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাবির সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আগ্রহ ব্যক্ত করেন।

এছাড়াও নেপাল দূতাবাস অফিসের উপ-প্রধান ললিতা সিলওয়ালের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ড. মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় তারা দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণা সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

একই সঙ্গে নেপাল দূতাবাস অফিসের উপ-প্রধান ললিতা সিলওয়াল জাবির শিক্ষা ও গবেষণার উচ্চ মানের কথা জেনে নেপালী শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে জানান, তিনি জাবি কর্তৃপক্ষের সঙ্গে শীঘ্রই ঢাকাস্থ নেপাল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে জাবির জনসংযোগ অফিসের প্রশাসনিক অফিসার ফরহাদ রহমান সরকার, রিপোর্টার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯