সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
তবে… যাচ্ছেন তাসকিন ,

তবে… যাচ্ছেন তাসকিন ,

তবে... যাচ্ছেন তাসকিন ,
তবে... যাচ্ছেন তাসকিন ,

অনুসন্ধান২৪>> চোটে পড়া তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণার চিন্তা বিসিবির। তাঁকে নিয়ে পরশু রাতে যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কথা বাংলাদেশের। তবে এখনই নিশ্চিত বলা যাচ্ছে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে তাসকিনের।

এরই মধ্যে দল ঘোষণার সময় জানিয়েছে বিসিবি। কাল বেলা সাড়ে ১২টায় বিশ্বকাপের দল দেবেন নির্বাচকেরা। সেই দলে তাসকিনকে রেখেই এগোনোর চিন্তা। তবে সূত্র জানিয়েছে, ২১, ২৩ ও ২৫ মে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আইসিসির কোনো প্রস্তুতি ম্যাচেও তাঁর খেলা কঠিন।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ে ডাইভ দিতে গিয়ে শরীরের ডান ঊরুর মাংসপেশিতে চোট পান তাসকিন। পরের দিন তীব্র ব্যথা অনুভব হওয়ায় শেষ ম্যাচটি আর খেলা হয়নি তাঁর। যুক্তরাষ্ট্রে দল ঘোষণার আগে তাসকিনের এই চোট নিয়ে গভীর চিন্তায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশের এই পেসারের যখন বিশ্বকাপে দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার ভার, তখন তাঁকে নিয়েই বেশি দুশ্চিন্তা।

চোট থেকে সেরে উঠতে তাসকিন সময় পাচ্ছেন ২০ দিনেরও বেশি সময়। দুই সপ্তাহের বিশ্রামে যদি তিনি সেরে ওঠেন ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ম্যাচ দিয়েও তাঁর মাঠে ফেরার সম্ভাবনা আছে। আর যুক্তরাষ্ট্রে গেলে সেখানকার চিকিৎসা নেওয়ার সুযোগ তো থাকছেই। সব মিলিয়ে তাসকিনকে এখনই বিশ্বকাপ খেলোয়াড় তালিকার বাইরে রাখতে চায় না বিসিবি। শেষ পর্যন্ত তাঁকে যদি নাও পাওয়া যায়, ২৫ মে পর্যন্ত চোটজনিত বদলি নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের। তবে এখনই তাসকিনের বিকল্পও ভাবতে হচ্ছে, সে হিসেবে বেশি উচ্চারিত হচ্ছে হাসান মাহমুদের নাম।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯