শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
অনুসন্ধান২৪>> টেলিভিশনে খেলা দেখা যেন এখন আর শুধু খেলা দেখাই নয়, সঙ্গে বাজি ধরার চটকদার বিজ্ঞাপন দেখাও! চাইলে খেলা দেখতে দেখতেই কেউ একটা ম্যাচ বা ম্যাচের কোনো অংশ নিয়ে বাজি ধরে ফেলতে পারেন। বাজি মানে জুয়া বা বেটিং।
ধরুন একজন ব্যাটসম্যান ব্যাট করছেন, তিনি কত রানে আউট হবেন, কারও সেটা নিয়ে বাজি ধরার ইচ্ছা হলো। কোনো সমস্যা নেই। টিভি পর্দায় তো ভেসে উঠছে অমুক ডট কম, তমুক ডট কমের ‘সারোগেট’ বা ছদ্মবেশী বিজ্ঞাপন। মুঠোফোন হাতে নিয়ে একটায় ঢুকে গেলেই হলো।
আরও পড়ুন https://anusondhan24.com