মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> ফিলিস্তিনের গাজায় বেসামরিক মানুষের আরও প্রাণহানির আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রশাসন ইতিমধ্যে ইসরায়েলে ভারী অস্ত্রের চালান স্থগিত করেছে। এর মধ্যে বাংকারবিধ্বংসী বোমাও ছিল।
৮ মে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে একটি সাক্ষাৎকার দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাতে বাইডেন হুমকি দিয়ে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজার রাফায় পূর্ণমাত্রায় অভিযানের নির্দেশ দিলে যুক্তরাষ্ট্র দেশটিতে তার অস্ত্রের চালান বন্ধ করে দিতে পারে।
কয়েক মাস ধরে এ ধরনের অস্ত্র ব্যবহার করেই গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ গেছে নারী-শিশুসহ প্রায় ৩৫ হাজার মানুষের।
সাত মাস ধরে ইসরায়েলের টানা যুদ্ধে গাজার লাখো উদ্বাস্তু এখন রাফায় আশ্রয় নিয়েছেন। এখন সেখানে ইসরায়েলি বাহিনী পূর্ণমাত্রায় অভিযান চালালে বহু বেসামরিক মানুষের মৃত্যুর ঝুঁকি তৈরি হবে। এমন আশঙ্কা থেকেই বহুদিনের মিত্র ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন।
তবে কানাডা ও নেদারল্যান্ডস চলতি বছর ইসরায়েলে অস্ত্রের চালান পাঠানো বন্ধ করে দিয়েছে। দেশ দুটির আশঙ্কা, বৈশ্বিক মানবিক আইন উপেক্ষা করে গাজায় বেসামরিক মানুষের ওপর তাদের পাঠানো অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েলি বাহিনী।
কানাডা ও নেদারল্যান্ডস চলতি বছর ইসরায়েলে অস্ত্রের চালান পাঠানো বন্ধ করে দিয়েছে। দেশ দুটির আশঙ্কা, বৈশ্বিক মানবিক আইন উপেক্ষা করে গাজায় বেসামরিক মানুষের ওপর তাদের পাঠানো অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েলি বাহিনী।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। দীর্ঘদিন ধরে দেশটিতে অস্ত্র সরবরাহের সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য উৎস ওয়াশিংটন। ইসরায়েলকে অস্ত্রদাতাদের তালিকায় রয়েছে ইউরোপের জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য।
আন্তর্জাতিক অধিকার সংগঠনগুলো বলছে, গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলায় নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক মানুষ। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, তারা বেসামরিক মানুষের ওপর আক্রমণ চালায়নি। গাজায় হামাসের যোদ্ধারা বেসামরিক মানুষের মধ্যে মিশে গেছে। যদিও হামাস এ দাবি অস্বীকার করেছে।