শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বগুড়ায় স্ট্রোকে স্ত্রীর মৃত্যু

বগুড়ায় স্ট্রোকে স্ত্রীর মৃত্যু

বগুড়ায় স্ট্রোকে স্ত্রীর মৃত্যু
বগুড়ায় স্ট্রোকে স্ত্রীর মৃত্যু

অনুসন্ধান২৪>> গুড়ার শাজাহানপুরে হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হয়ে একই দিনে হেফজুল আলম মিঠু (৪৫) ও আফরোজা (৩৫) নামের এক দম্পতির মৃত্যুর হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় থানায় অস্বাভাবিক (ইউডি) মামলা হয়েছে।
মৃত হেফজুল আলম মিঠু বগুড়া নন্দীগ্রাম উপজেলার নিমগ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে এবং আফরোজা শাজাহানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানিয়েছেন, কাঠের ব্যবসার সুবাদে মিঠু-আফরোজা দম্পতি প্রায় তিন বছর যাবত উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। স্ত্রী আফরোজা অনেকদিন যাবত হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় আড়িয়া বাজারে ব্যবসার কাজ শেষে বাড়ি ফিরে মিঠু দেখতে পান স্ত্রী আফরোজা অসুস্থ হয়ে ঘরের মধ্যে ছটফট করছেন। স্ত্রীর অসুস্থতা দেখে স্বামী হেফজুল আলমও অসুস্থ হয়ে পড়েন। এমতাবস্থায় সকাল সাড়ে ৯ টায় স্থানীয়রা তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান জানান, কাঠ ব্যবসায়ী মিঠু একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সকালে তিনি লোকমুখে জানতে পান, মিঠু-আফরোজা দম্পতি স্ট্রোক করে মারা গেছেন। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, মিঠু-আফরোজা দম্পতির মৃত্যুর ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য তাদের লাশ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯