রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগামীকাল ১৪০ উপজেলায় ভোট , কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

আগামীকাল ১৪০ উপজেলায় ভোট , কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

আগামীকাল ১৪০ উপজেলায় ভোট , কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
আগামীকাল ১৪০ উপজেলায় ভোট , কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

অনুসন্ধান২৪>> আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোটগ্রহণের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে মঙ্গলবার। বুধবার (৮ মে) উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। ভোট সামনে রেখে সোমবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার।

সোমবার (৬ মে) সকালে জুরাছড়ি যক্ষ্মা বাজার আর্মি ক্যাম্প থেকে হেলিকপ্টারে রাঙামাটির জুরাছড়ি উপজেলার সাতটি ও বরকলের দুটি দুর্গম কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। দুর্গম উপজেলার কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। রাঙামাটির জুরাছড়ি ও বরকলের দুর্গম ভোট কেন্দ্রগুলোতে এরই মধ্যে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছে সরঞ্জাম। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কমিশন।

গতকাল প্রথম ধাপের নির্বাচন উপলক্ষে ১৪০ উপজেলায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে নির্বাচনের আগে ও পরে ১৪ দিন নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে সোমবার ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ৫ জুন এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আদেশে ওই আসনে আগামী ২১ দিনের জন্য নির্বাচন স্থগিত রাখতে বলেছেন হাইকোর্ট।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে ছুটির তথ্য জানানো হয়। ৮ মে থেকে ৫ জুন পর্যন্ত চার ধাপে দেশের সব উপজেলায় নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন। পরবর্তী ধাপগুলোর ভোটগ্রহণের দিনও সাধারণ ছুটি থাকবে।

অন্যদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৪ দিনের জন্য বৈধ অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯