মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৮০ বছর সময় লাগবে গাজা পুনর্নির্মাণে:

৮০ বছর সময় লাগবে গাজা পুনর্নির্মাণে:

৮০ বছর সময় লাগবে গাজা পুনর্নির্মাণে:
৮০ বছর সময় লাগবে গাজা পুনর্নির্মাণে:

অনুসন্ধান২৪>> গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণ করতে প্রায় ৮০ বছর সময় লাগবে। বৃহস্পতিবার জাতিসংঘের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৭ অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গাজার প্রায় ৮০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি হামলায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় সাত মাস ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে। হামলায় জনাকীর্ণ উপত্যকার অনেক উঁচু কংক্রিটের ভবন ধ্বসস্তূপে পরিণত হয়েছে।

তবে সবচেয়ে ভালো পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২১ সালের সংকটের তুলনায় পাঁচ গুণ দ্রুত সময়ে নির্মাণ সামগ্রী সরবরাহ করা হলে ২০৪০ সালের মধ্যে এই পুনর্নির্মাণের কাজ শেষ হতে পারে। পুরো গাজা পুনর্নির্মাণে তিন থেকে চার হাজার কোটি ডলার লাগতে পারে।

জাতিসংঘের উন্নয়ন প্রকল্পের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ‘সম্পূর্ণ ধ্বংস হওয়া সব আবাসন ইউনিট পুনরুদ্ধার করতে প্রায় ৮০ বছর সময় লাগবে।’

ইউএনডিপি প্রশাসক আচিম স্টেইনার এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাণহানির নজিরবিহীন মাত্রা, পুঁজির ধ্বংস এবং এত অল্প সময়ের মধ্যে দারিদ্র্যের তীব্র বৃদ্ধি গুরুতর উন্নয়ন সংকট সৃষ্টি করবে, যা আগামী প্রজন্মের ভবিষ্যতকে হুমকির মুখে ফেলবে।’

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯