রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ম্যাকগার্ক কেন নেইবিশ্বকাপ দলে ,

ম্যাকগার্ক কেন নেইবিশ্বকাপ দলে ,

ম্যাকগার্ক কেন নেইবিশ্বকাপ দলে ,
ম্যাকগার্ক কেন নেইবিশ্বকাপ দলে ,

অনুসন্ধান২৪>> এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও ঠিকই নিজের জাতটা চিনিয়েছেন ফ্রেজার ম্যাকগার্ক। চলমান আইপিএলে ৬ ইনিংসে ব্যাট করেছেন তরুণ এই অজি ওপেনার। ফিফটি পেয়েছেন ৩ ম্যাচে, ১৫ বলে ফিফটি করেছেন দুবার, স্ট্রাইক রেট ২৩৩। অর্থাৎ টি-টোয়েন্টির জন্য যা আদর্শ, সেটা ছাপিয়ে অনেকদূর এগিয়ে গিয়েছেন ম্যাকগার্ক। এরপরেও তাকে রাখা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে।

‘জ্যাকি অসাধারণ এক প্রতিভা। সবাই জানে ও আইপিএলে কী করছে, ঝড় তুলেছে, সবাই ওকে ভালোবাসে, নিশ্চিতভাবে দিল্লির সবাই ওর সঙ্গ উপভোগ করছে। ও দিল্লিতে যা যোগ করেছে সেটা উপভোগ করছে এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যেখানেই খেলুক না কেন ওর সামনে দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে’ এক রেডিও স্টেশনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন মার্শ।

অভিজ্ঞতার প্রশ্নে ম্যাকগার্ক বাদ গেলেও আরেক অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ এবার জায়গা পাননি বিশ্বকাপের দলে। শেষবার স্মিথকে ছাড়া অজিরা বিশ্বকাপের বড় মঞ্চে খেলেছিল ঠিক এক যুগ আগে। তারপরেও অবশ্য মার্শের কণ্ঠে ছিল তুষ্টির ছাপ ‘যখনই বিশ্বকাপ দল নির্বাচন করা হয় মাত্র ১৫ জনকে নেওয়ার সুযোগ থাকে, কিছু খেলোয়াড়কে বিশ্বকাপ মিস করতে হয়। কিন্তু আমি মনে করি, যে দল নির্বাচন করা হয়েছে সেটা দারুণ। আমাদের দলে বৈচিত্র্য আছে, অভিজ্ঞতা আছে।’

স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্ত। দল ঘোষণার দুই দিন পর এসে অবশ্য ফ্রেজার ম্যাকগার্কের না থাকার যুক্তিটাও দিয়েছেন অধিনায়ক মিচেল মার্শ। জানালেন, অভিজ্ঞতার কথা বিবেচনায় এনেই বিশ্বকাপের টিকিট দেয়া হচ্ছে না এই তরুণকে।

এরপরেই ব্যাখ্যা দিয়েছেন মার্শ। সহজভাবেই জানালেন ট্রাভিস হেড আর ডেভিড ওয়ার্নারের বিগত দিনের পারফরম্যান্স বিবেচনায় নিয়েছে অজি ক্রিকেট বোর্ড, ‘আমাদের মনে হয়েছে যে দলটা ঘোষণা করা হয়েছে তা সব দিকেই কাভার করে। হেড ও ওয়ার্নার আমাদের হয়ে দুর্দান্ত করছে, শুধু দীর্ঘ সময়ের জন্য নয় বরং এই বিশ্বকাপের আগে সর্বশেষ ১৮ মাসেও তারা পারফর্ম করেছে।’

অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপে খেলবে গ্রুপ ‘বি’ তে। বর্তমান চ্যাম্পিয়ন এবং চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ছাড়াও গ্রুপে আছে ওমান, স্কটল্যান্ড এবং নামিবিয়া। ৬ জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের মিশন। ৯ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। এরপর ১২ তারিখ নামিবিয়া এবং ১৬ জুন তারা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯