সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
মালাইকা অরোরা এত মোহময়ী যে পানীয়র গুণে ৫০ বছরেও

মালাইকা অরোরা এত মোহময়ী যে পানীয়র গুণে ৫০ বছরেও

মালাইকা অরোরা এত মোহময়ী যে পানীয়র গুণে ৫০ বছরেও
মালাইকা অরোরা এত মোহময়ী যে পানীয়র গুণে ৫০ বছরেও

অনুসন্ধান২৪>> বলিউডের অন্যতম সেরা আইটেম তারকা মালাইকা অরোরা। বয়স ৫০। কিন্তু তাকে দেখে তা বোঝার জো নেই! অল্পবয়সি অভিনেত্রীদের মতোই তার ফিটনেস আর রূপের বাহার! চেহারায় এখনও তারুণ্যের জেল্লা স্পষ্ট।

আপেল, বিট এবং গাজরের মিশ্রণে তৈরি এই রস অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর। ফাইবার, ভিটামিন এ, বি১, বি২, বি৬, সি, ই এবং কে-তে সমৃদ্ধ এই রস। রয়েছে ফোলেট, নিয়াসিন, জ়িঙ্ক, কপার, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ক্যালশিয়াম, সোডিয়াম এবং ম্যাঙ্গানিজ়ের মতো খনিজ।

এই অভিনেত্রীর ছবি দেখে এখনো তরুণদের হৃৎস্পন্দন বেড়ে যায়। জিম, যোগাসন, পিলাটেজ- শরীরচর্চার সঙ্গে কোনো রকম আপস পছন্দ নয় তার। তবে অনেক সময়ই শরীরচর্চার রুটিনে ছেদ পড়ে মালাইকারও। তাই ওজন ঝরানো, ত্বক এবং চুলের জন্য তিনি ‘এবিসি’ পানীয়ের উপর ভরসা করেন।

এই জুস নিয়ম পান করলে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সারা বছর ধরে পেটের গোলমাল লেগে থাকলে সেই পেট পরিষ্কার করতেও সাহায্য করে।

ভিটামিন এবং খনিজ উপাদানে ভরপুর ‘এবিসি’ জুস শরীরে পানির ঘাটতি যেমন পূরণ করে। তেমনই শরীরে বিভিন্ন খনিজের অভাবও মেটায়। শরীরে জমা টক্সিন দূর করে এই পানীয়।

রক্তে খারাপ কোলেস্টেরল এবং শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ‘এবিসি’ পানীয়। এছাড়া এই গরমে অনেকের ত্বক জেল্লাহীন হয়ে পড়ছে। নিয়ম করে ‘এবিসি’ জুস খেলে আবার ফিরে আসবে জেল্লা। তাহলে আর দেরি কেন?

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯