রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনুসন্ধান২৪>> ওসি আসলাম হোসেনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরাম। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার মেয়র-কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অংশ নেন। মানববন্ধন থেকে ওসিকে বদলির জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। নইলে পরবর্তীতে জনপ্রতিনিধি ফোরাম কলম বিরতি দেয়ার ঘোষণা দেয়।
স্থানীয় সরকার জনপ্রতিনিধি ফোরামের মানববন্ধনে সিরাজগঞ্জের বেলকুচি থানার ওসি আসলাম হোসেনের প্রত্যাহারের দাবি জানায় ২৪ ঘণ্টার মধ্যেই দাবি মেনে তাকে বদলি করা হয়েছে। গত সোমবার সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান ম-ল বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, বেলকুচির ওসিকে বদলি করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ বদলি রুটিন ওয়ার্ক বলে উল্লেখ করেন তিনি।