মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কিছু দেশ সম্মত হয়েছে বলে জানা গেছে। আশা করা হচ্ছে, মে মাস শেষ হওয়ার আগেই ইউরোপের দেশগুলোর জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ইইউর পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেপ বোরেল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। খবর আল আরাবিয়া।
এদিকে প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে সেটি ‘সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণা’র শামিল বলে গণ্য হবে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলে অতর্কিতে হামলা চালায়। এতে সামরিক বাহিনীর সদস্যসহ ইসরায়েলের এক হাজার ২০০ লোক নিহত হয়। হামাসের সদস্যরা ২৪০ জনকে বন্দী করে গাজায় নিয়ে আসে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন। জোসেপ বোরেল ইইউ প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দিয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বোরেল বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে অনুমতি দেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া অনেকখানি এগিয়ে আছে। গত মাসেই জানিয়েছিল, শিগগিরই তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
ওই দিন থেকেই ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে আসছে। ছয় মাসের বেশি সময় ধরে চলা এ হামলায় গাজার সাড়ে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। ইসরায়েল কর্তৃক সার্বিক অবরোধের ফলে গাজায় এখন খাবার, পানি ও ওষুধের অভাবে গাজায় মানবিক বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংগঠনগুলো।