বুধবার, ২৯ Jul ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা আর্চারকে নিয়ে

ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা আর্চারকে নিয়ে

ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা আর্চারকে নিয়ে
ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা আর্চারকে নিয়ে

অনুসন্ধান২৪>> আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টকে সামনে রেখে নির্ধারিত সময়ের একদিন আগে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্কোয়াডে জায়গা হয়েছে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা জোফরা আর্চারের।

দলে একমাত্র আনক্যাপড স্পিনার হিসেব আছেন টম হার্টলি। দলে ফিরেছেন পারিবারিক কারণে ভারত সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করা হ্যারি ব্রুক। ছোট সংস্করণের বর্তমান চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার।

লনুইয়ের ইনজুরির কারণে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ মিস করেছেন আর্চার। আসন্ন বিশ্বকাপ দলেও তার থাকা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে ইসিবি। এছাড়া স্কোয়াডে জায়গা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস জর্ডানের।

ব্যাটিং লাইনআপে আছেন জনি বেয়ারেস্টো, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্টদের মতো তারকা ক্রিকেটার। পেস বিভাগে আছেন রস টপলি, মার্ক উড, স্যাম কুরানরা। স্পিন আক্রমণে যথারীতি নেতৃত্ব দেবেন আদিল রশিদ।

বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও মার্ক উড।

আরও পড়ুন

 

 

 

 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯