সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
ভারতের কাছে বাংলাদেশের হার ব্যাটিং ব্যর্থতায়

ভারতের কাছে বাংলাদেশের হার ব্যাটিং ব্যর্থতায়

ভারতের কাছে বাংলাদেশের হার ব্যাটিং ব্যর্থতায়
ভারতের কাছে বাংলাদেশের হার ব্যাটিং ব্যর্থতায়

অনুসন্ধান২৪>> কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশের মেয়েরা। তখন ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর কথা শুনিয়েছিল তারা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বড় হার দেখতে হয়েছে তাদের। এতে করে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।

রোববার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটির পরও বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এতে করে ৪৪ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে ভালোই প্রতিরোধ দেখিয়েছিল বাংলাদেশ নারীরা। তবে এবার প্রথম ম্যাচে হারমানপ্রীত কৌরদের সামনে কোনো পাত্তাই পেল না টাইগ্রেসরা।

এদিন শুরুতেই হোঁচট খায় বাঘিনীরা। প্রথম ওভারেই রেনুকা সিংয়ের বলে লেগবিফোর হন ওপেনার দিলারা আক্তার। তার ব্যাট থেকে আসে মাত্র চার রান। অপর ওপেনার মুর্শিদা খাতুনও ১৩ রান করে লেগবিফোর হন দীপ্তি শর্মার বলে। ওয়ানডাউনে নামা সুবহানা মুস্তারি হাল ধরতে পারতেন। ব্যর্থ হন তিনিও। ছয় রান করে বিদায় নেন রেনুকার বলে বোল্ড হয়ে।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ওপেনার স্মৃতি মান্দানাকে (৯) বাংলাদেশ শুরুতে ফেরালেও শেফালি ভার্মা ও স্বস্তিকা ভাটিয়া দলকে বড় সংগ্রহের পথে রাখেন। দলীয় ৬১ রানে শেফালি ভার্মা ২২ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩১ রান করে ফিরে যান। ১৪তম ওভারে দলীয় ১০৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

স্কোরবোর্ডে ২৯ রান উঠতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। অধিনায়ক জ্যোতির ব্যাট এদিনও হেসেছে। অর্ধশতক তুলে নেন তিনি। রানের গতি কম হলেও অন্যপ্রান্তে কাউকেই পাননি জ্যোতি। তার একার লড়াই তাই বিফলে যায়। পুরো ইনিংসে মাত্র তিনজন দুই অঙ্কের রান স্পর্শ করেছেন। ৪৮ বলে ৫১ রান করে পূজা বস্ত্রকারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জ্যোতি।

ভারতের পক্ষে চার ওভারে ১৮ রানে তিন উইকেট নেন রেনুকা। পূজার শিকার দুই উইকেট।

অধিনায়ক হারমানপ্রীত কৌর ২২ বলে ৩০ রান করে আউট হন। তিনি চারটি চার মারেন। পরে স্বস্তিকা ২৯ বলে ৩৬ রান করেন। রিচা ঘোষ ২৩ রান করেন। এছাড়া সজীবন সাজানা ১১ রান যোগ করেন।

বাংলাদেশ দলের হয়ে রাবেয়া খাতুন ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন। পেসার মারুফা আক্তার ৩ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া ফারিহা তৃষ্ণা ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯