রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাকিব ফিরছেন বৃহস্পতিবার !

সাকিব ফিরছেন বৃহস্পতিবার !

সাকিব ফিরছেন বৃহস্পতিবার !
সাকিব ফিরছেন বৃহস্পতিবার !

অনুসন্ধান২৪>> তার ঘনিষ্ঠ সুত্র নিশ্চিত করতে না পারলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সুত্র ঠিকই এ তথ্য জানাতে সক্ষম হয়েছে। অবশ্য তিনিও শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। তবে তিনি আশা করছেন ২৬ এপ্রিল চট্টগ্রামে জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজের অনুশীলন ক্যাম্প শুরুর আগে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরবেন সাকিব আল হাসান।

কেন? সেটা সবারই জানা। এতে করে ৩ মে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে প্রবেশের আগে সঠিক প্রক্রিয়াটি অনুসরন করা হবে সাবেক এই টাইগার দলপতির। শুধুই জিম্বাবুয়ে সিরিজেই নয়, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিতেও তাকে দলের সঙ্গে থাকতেই হচ্ছে।

যদিও সম্প্রতি জানা গিয়েছিল, চলমান ঢাকা প্রিমিয়ার লিগের আসরে আর দেখা যাবে না শেখ জামাল ধানমিন্ডরর এই অলরাউন্ডারকে। কিন্তু বাংলাদেশ ম্যানেজমেন্টের পরিকল্পনার অংশ হিসেবেই আবার ডিপিএল দিয়ে প্রস্তুতি সম্পন্ন করবেন লাল সবুজের নন্দিত এই অলরাউন্ডার। কেননা গেল বছরের নভেম্বরে ভারত বিশ্বকাপের পর, সাকিব প্রথম কোন প্রতিদ্বন্দ্বিতামুলক ক্রিকেটে খেলেছেন চলতি বছরের জানুারিতে অনুষ্ঠিত বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগে)। চোখের দৃষ্টির জটিলতার কারণে সেখানেও তার সবগুলো ম্যাচ খেলা হয়ে উঠেনি।

বুধবার টোয়েন্টিফোর লাইভ নিউজপেপারকে তিনি বলছিলেন, ‘আমি যতদূর জানি সে ২৫ তারিখ রাতে ঢাকায় আসবে। আশা করছি জিম্বাবুয়ে সিরিজে তাকে আমরা পাব।’ শুধু তিনিই কেন? মঙ্গলবার জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও সাকিবকে ঢাকা প্রিমিয়ার লিগের শেষের দিকে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

এর দুই মাস বিরতরি পর তার প্রথম কোন প্রতিদ্বন্দ্বিতামুলক ক্রিকেট ছিল চলমান ডিপিএল, যেখানে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি। এরপর ছুটি কাটাতে পরিবারের কাছে ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯