সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিশু শিক্ষার্থী নিহত চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে।

শিশু শিক্ষার্থী নিহত চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে।

শিশু শিক্ষার্থী নিহত চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে।
শিশু শিক্ষার্থী নিহত চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে।

অনুসন্ধান২৪>> ভোলার লালমোহনে ঘরের চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে সামিয়া নামের ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

সামিয়া লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. হোসেনের মেয়ে। হোসেন পেশায় একজন ইলেকট্রিশিয়ান। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

গতকাল শনিবার (২০ এপ্রিল) দুপুরে শিশুটির শরীরের উপর সিলিং ফ্যান খসে পড়ার পর আজ সকালে ঢামেকে নেয়ার পথে তার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, শনিবার দুপুরে শিশুটি ঘরে ঘুমাচ্ছিল। এসময় হঠাৎ করে চলন্ত একটি সিলিং ফ্যান উপর থেকে খসে শিশুটির শরীরে পড়ে। তাৎক্ষণিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

ওসি জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের কোনো অভিযোগ নেই। তাই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯