মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ভারতীয় ৩ সংস্থার মশলায়

ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ভারতীয় ৩ সংস্থার মশলায়

ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ভারতীয় ৩ সংস্থার মশলায়
ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ভারতীয় ৩ সংস্থার মশলায়

অনুসন্ধান২৪>> সিঙ্গাপুর এবং হংকংয়ে ভারতীয় এই সংস্থাগুলোর মশলা বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর গোটা ভারতে ‘এভারেস্ট’সহ বাকি সংস্থার মশলার নমুনা সংগ্রহ শুরু হয়েছে। ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া’ মশলার নমুনা সংগ্রহের দায়িত্বে রয়েছে। ‘এভারেস্ট’ সংস্থার ‘ফিশকারি’ মশলায় নির্ধারিত সীমার বেশি ইথিলিন অক্সাইড পাওয়া গেছে। এই খবর জানার পর থেকেই অনেকেই আশঙ্কিত হয়েছেন। তবে ভারতের কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দফতর থেকে জানানো হয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমন নয় যে, এক দিন এই মশলা খেলেই ক্যান্সার হবে। তবে দীর্ঘ দিন ধরে এই মশলা শরীরে গেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে।

মশলা প্রস্তুতকারী কয়েকটি ভারতীয় সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে। সম্প্রতি এমনই তথ্য প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক সংস্থা ‘সেন্টার ফর ফুড সেফটি’। সংস্থা জানিয়েছে, ভারতীয় বাজারে জনপ্রিয় বেশ কিছু সংস্থার মশলায় ইথিলিন অক্সাইড পাওয়া গেছে। এই উপাদান শরীরে গেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ‘এমডিএইচ’ এবং ‘এভারেস্ট’-এর মতো সংস্থার মশলাতেই মিলেছে এই উপাদান। তড়িঘড়ি এই মশলাগুলোর গুণগত মান পরীক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে। এই দুই সংস্থা ছাড়াও ‘মাদ্রাজ কারি পাউডার’ ‘সম্ভার মশালা’ সংস্থার মশলাতেও মিলেছে ক্ষতিকারক উপাদান। সিঙ্গাপুর এবং হংকংয়ের বাজার থেকে এই মশলাগুলো তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার পরেই নড়েচড়ে বসে ভারত সরকার।

এই উপাদান মূলত জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত। গাছপালার পোকামাকড় তাড়াতে এর ব্যবহার হয়ে থাকে। খাদ্যসামগ্রীতে এই উপাদানের ব্যবহার একেবারেই বাঞ্ছনীয় নয়। ক্যান্সারের মতো মারণরোগের ঝুঁকি থাকে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯